মূল কন্টেন্টে যান

লার্ন হাব

ইথিরিয়াম সম্পর্কে জানুন

ইথিরিয়ামের জগতে আপনার শিক্ষামূলক গাইড। ইথিরিয়াম কীভাবে কাজ করে এবং কীভাবে এর সাথে যুক্ত হতে হয় তা জানুন। এই পৃষ্ঠায় টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল আর্টিকেল, গাইড এবং রিসোর্স অন্তর্ভুক্ত রয়েছে।

ইথিরিয়াম কী?

ক্রিপটোকারেন্সি, যেমন bitcoin, যে কাউকে বিশ্বব্যাপী অর্থ স্থানান্তর করতে সক্ষম করে। ইথিরিয়ামও তা করে, তবে এটি এমন কোডও চালাতে পারে যা মানুষকে অ্যাপ এবং সংস্থা তৈরি করতে সক্ষম করে। এটি স্থিতিস্থাপক এবং নমনীয় উভয়ই: যেকোনো কম্পিউটার প্রোগ্রাম ইথিরিয়ামে চলতে পারে। আরও জানুন এবং কীভাবে শুরু করবেন তা খুঁজে বের করুন:

ইথিরিয়াম কী?

আপনি যদি নতুন হয়ে থাকেন, তবে ইথিরিয়াম কেন গুরুত্বপূর্ণ তা জানতে এখান থেকে শুরু করুন।

একজন ব্যক্তির একটি বাজারে উঁকি দেওয়ার ইলাস্ট্রেশন, যা ইথিরিয়ামকে উপস্থাপন করে।
ইথিরিয়াম কী?

ETH কী?

ইথার (ETH) হলো সেই মুদ্রা যা ইথিরিয়াম নেটওয়ার্ক এবং অ্যাপগুলোকে শক্তি যোগায়।

ETH কী?

ওয়েব3 কী?

ওয়েব3 হলো ইন্টারনেটের এমন একটি মডেল যা আপনার সম্পদ এবং পরিচয়ের মালিকানাকে মূল্যায়ন করে।

ওয়েব3 কী?

আমি কীভাবে ইথিরিয়াম ব্যবহার করব?

ইথিরিয়াম ব্যবহার করা অনেকের কাছে অনেক কিছু বোঝাতে পারে। হয়তো আপনি কোনো অ্যাপে সাইন ইন করতে, আপনার অনলাইন পরিচয় প্রমাণ করতে, বা কিছু ETH স্থানান্তর করতে চান। আপনার প্রথম যে জিনিসটি প্রয়োজন হবে তা হলো একটি একাউন্ট। একটি একাউন্ট তৈরি এবং অ্যাক্সেস করার সবচেয়ে সহজ উপায় হলো ওয়ালেট নামক সফটওয়্যার ব্যবহার করা।

ওয়ালেট কী?

ডিজিটাল ওয়ালেটগুলো আসল ওয়ালেটের মতোই; এগুলো আপনার পরিচয় প্রমাণ করতে এবং আপনার মূল্যবান জায়গাগুলোতে অ্যাক্সেস পেতে যা প্রয়োজন তা সংরক্ষণ করে।

একটি রোবটের ইলাস্ট্রেশন।
ওয়ালেট কী?

একটি ওয়ালেট খুঁজুন

আপনার কাছে গুরুত্বপূর্ণ ফিচারগুলোর ওপর ভিত্তি করে ওয়ালেট ব্রাউজ করুন।

ওয়ালেটের তালিকা

ইথিরিয়াম নেটওয়ার্ক

সস্তা এবং দ্রুততর ইথিরিয়াম এক্সটেনশন ব্যবহার করে অর্থ সাশ্রয় করুন।

নেটওয়ার্ক বেছে নিন

ইথিরিয়াম ব্যবহারের সময় বিবেচ্য বিষয়গুলো

  • প্রতিটি ইথিরিয়াম লেনদেনের জন্য ETH আকারে একটি ফি প্রয়োজন হয়, এমনকি যদি আপনাকে ইথিরিয়ামে তৈরি বিভিন্ন টোকেন যেমন স্টেবলকয়েন USDC বা DAI স্থানান্তর করতে হয়।
  • ইথিরিয়াম ব্যবহার করার চেষ্টাকারী মানুষের সংখ্যার ওপর নির্ভর করে ফি বেশি হতে পারে, তাই আমরা সুপারিশ করি লেয়ার ২.

ইথিরিয়াম কী কাজে ব্যবহৃত হয়?

ইথিরিয়াম নতুন পণ্য এবং পরিষেবা তৈরির দিকে পরিচালিত করেছে যা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রকে উন্নত করতে পারে। আমরা এখনও প্রাথমিক পর্যায়ে আছি তবে রোমাঞ্চিত হওয়ার মতো অনেক কিছু রয়েছে।

ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স (DeFi)

এমন একটি বিকল্প আর্থিক ব্যবস্থা অন্বেষণ করুন যা ব্যাংক ছাড়াই তৈরি এবং সবার জন্য উন্মুক্ত।

DeFi কী?

স্টেবলকয়েন

ক্রিপটোকারেন্সি যা কোনো মুদ্রা, পণ্য বা অন্য কোনো আর্থিক উপকরণের মূল্যের সাথে যুক্ত।

স্টেবলকয়েন কী?

নন-ফান্জেবল টোকেন (NFTs)

শিল্পকর্ম থেকে শুরু করে জমির দলিল বা কনসার্টের টিকিট পর্যন্ত অনন্য আইটেমগুলোর মালিকানা উপস্থাপন করে।

NFTs কী?

ডিসেন্ট্রালাইজড অটোনোমাস সংস্থা (DAOs)

বস ছাড়াই কাজ সমন্বয় করার নতুন উপায়গুলো সক্ষম করে।

DAOs কী?

ইথিরিয়াম অ্যাপ্লিকেশন

পিয়ার-টু-পিয়ার পরিষেবার ডিজিটাল অর্থনীতি তৈরি করুন।

অ্যাপগুলো কী?

ইথিরিয়াম নেটওয়ার্ক শক্তিশালী করুন

আপনি আপনার ETH স্টেকিং করে ইথিরিয়ামকে সুরক্ষিত করতে এবং একই সাথে পুরস্কার অর্জন করতে সাহায্য করতে পারেন। আপনার প্রযুক্তিগত জ্ঞান এবং আপনার কাছে কতটুকু ETH আছে তার ওপর নির্ভর করে স্টেকিংয়ের জন্য বিভিন্ন বিকল্প রয়েছে।

ইথিরিয়াম স্টেকিং

কীভাবে আপনার ETH স্টেকিং শুরু করবেন তা জানুন।

স্টেকিং শুরু করুন

একটি নোড রান করুন

একটি নোড রান করার মাধ্যমে ইথিরিয়াম নেটওয়ার্কে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন।

একটি নোড রান করুন

ইথিরিয়াম প্রটোকল সম্পর্কে জানুন

ইথিরিয়াম নেটওয়ার্কের প্রযুক্তিগত অংশে সবচেয়ে বেশি আগ্রহী ব্যবহারকারীদের জন্য।

শক্তি খরচ

ইথিরিয়াম কতটুকু শক্তি ব্যবহার করে?

ইথিরিয়াম কি পরিবেশবান্ধব?

ইথিরিয়াম রোডম্যাপ

ইথিরিয়ামের রোডম্যাপ এটিকে আরও স্কেলেবল, সুরক্ষিত এবং টেকসই করে তোলে।

রোডম্যাপ অন্বেষণ করুন

ইথিরিয়াম হোয়াইটপেপার

2014 সালে Vitalik Buterin-এর লেখা মূল ইথিরিয়াম প্রস্তাবনা।

হোয়াইটপেপার পড়ুন

ইথিরিয়াম কমিউনিটি সম্পর্কে জানুন

ইথিরিয়ামের সাফল্য এর অবিশ্বাস্যভাবে নিবেদিত কমিউনিটির জন্য। হাজার হাজার অনুপ্রেরণাদায়ক এবং উদ্যমী মানুষ ইথিরিয়ামের ভিশনকে এগিয়ে নিতে সাহায্য করে, পাশাপাশি স্টেকিং এবং গভর্নেন্সের মাধ্যমে নেটওয়ার্ককে নিরাপত্তাও প্রদান করে। আসুন এবং আমাদের সাথে যোগ দিন!

কমিউনিটি হাব

আমাদের কমিউনিটিতে সব পটভূমির মানুষ অন্তর্ভুক্ত রয়েছে।

একদল নির্মাতার একসাথে কাজ করার ইলাস্ট্রেশন।
আরও অন্বেষণ করুন

আমি কীভাবে যুক্ত হতে পারি?

আপনাকে (হ্যাঁ, আপনাকে!) ইথিরিয়াম কমিউনিটিতে অবদান রাখার জন্য স্বাগত জানানো হচ্ছে।

আমি কীভাবে যুক্ত হতে পারি?

অনলাইন কমিউনিটি

অনলাইন কমিউনিটিগুলো আরও নির্দিষ্ট প্রশ্ন জিজ্ঞাসা করার বা যুক্ত হওয়ার একটি দুর্দান্ত সুযোগ প্রদান করে।

কমিউনিটিগুলো অন্বেষণ করুন

বই এবং পডকাস্ট

ইথিরিয়াম সম্পর্কিত বই

ইথিরিয়াম সম্পর্কিত পডকাস্ট

  • গ্রিন পিল (opens in a new tab) ক্রিপ্টো-অর্থনৈতিক সিস্টেমগুলো অন্বেষণ করে যা বিশ্বের জন্য ইতিবাচক বাহ্যিকতা তৈরি করে
  • জিরো-নলেজ (opens in a new tab) উদীয়মান ডিসেন্ট্রালাইজড ওয়েব এবং এটি তৈরি করা কমিউনিটিকে শক্তি যোগাবে এমন প্রযুক্তির গভীরে যায়
  • আনচেইনড (opens in a new tab) ডিসেন্ট্রালাইজড ইন্টারনেট তৈরি করা মানুষ, আমাদের ভবিষ্যতের ভিত্তি হতে পারে এমন এই প্রযুক্তির বিশদ বিবরণ এবং ক্রিপ্টোর কিছু সবচেয়ে জটিল বিষয়, যেমন রেগুলেশন, নিরাপত্তা এবং গোপনীয়তার গভীরে যায়
  • দ্য ডেইলি গওয়েই (opens in a new tab) ইথিরিয়ামের খবরের সারসংক্ষেপ, আপডেট এবং বিশ্লেষণ
  • ব্যাংকলেস (opens in a new tab) ক্রিপ্টো ফাইন্যান্সের একটি গাইড

ইথিরিয়াম সম্পর্কে ভিডিও সিরিজ

পেজ সর্বশেষ আপডেট: ১২ ফেব্রুয়ারী, ২০২৫

এই পেজটি কি সহায়ক ছিল?