স্টেকিং কী?
স্টেকিং হলো সফ্টওয়্যার সক্রিয় করতে 32 ETH ডিপোজিট করার কাজ। একজন ভ্যালিডেটর হিসেবে আপনি ডেটা সংরক্ষণ, লেনদেন প্রক্রিয়া করা এবং ব্লকচেইন-এ নতুন যোগ করার জন্য দায়ী থাকবেন। এটি সবার জন্য Ethereum-কে সুরক্ষিত রাখবে এবং এই প্রক্রিয়ায় আপনাকে নতুন ETH উপার্জন করতে সাহায্য করবে।
কেন আপনার ETH স্টেক করবেন?
রিওয়ার্ড অর্জন করুন
নেটওয়ার্ক-কে -এ পৌঁছাতে সাহায্য করে এমন কাজের জন্য রিওয়ার্ড দেওয়া হয়। আপনি এমন সফ্টওয়্যার চালানোর জন্য রিওয়ার্ড পাবেন যা সঠিকভাবে লেনদেন-গুলোকে নতুন ব্লকস-এ ব্যাচ করে এবং অন্যান্য ভ্যালিডেটরস-এর কাজ পরীক্ষা করে কারণ এটিই চেইনটিকে নিরাপদে চলতে সাহায্য করে।
উন্নত নিরাপত্তা
আরও বেশি ETH স্টেক করা হলে নেটওয়ার্ক আক্রমণের বিরুদ্ধে শক্তিশালী হয়, কারণ তখন নেটওয়ার্ক-এর বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করতে আরও বেশি ETH প্রয়োজন হয়। একটি হুমকি হয়ে উঠতে, আপনাকে বেশিরভাগ ভ্যালিডেটরস ধরে রাখতে হবে, যার মানে আপনাকে সিস্টেমের বেশিরভাগ ETH নিয়ন্ত্রণ করতে হবে–যা অনেক বেশি!
আরও টেকসই
নেটওয়ার্ক সুরক্ষিত করতে অংশগ্রহণ করার জন্য স্টেকার-দের শক্তি-নিবিড় প্রুফ-অফ-ওয়ার্ক কম্পিউটেশন করার প্রয়োজন নেই, যার মানে স্টেকিং নোড-গুলো খুব কম শক্তি ব্যবহার করে তুলনামূলকভাবে সাধারণ হার্ডওয়্যারে চলতে পারে।
কীভাবে আপনার ETH স্টেক করবেন
এটি নির্ভর করে আপনি কতটা স্টেক করতে ইচ্ছুক তার উপর। আপনার নিজস্ব ভ্যালিডেটর সক্রিয় করতে আপনার 32 ETH প্রয়োজন হবে, তবে এর চেয়ে কম স্টেক করাও সম্ভব।
নিচের বিকল্পগুলো দেখুন এবং আপনার এবং নেটওয়ার্ক-এর জন্য সবচেয়ে ভালো বিকল্পটি বেছে নিন।
হোম স্টেকিং
সবচেয়ে প্রভাবশালী
সম্পূর্ণ নিয়ন্ত্রণ
সম্পূর্ণ রিওয়ার্ড
ট্রাস্টলেস
Ethereum-এ হোম স্টেকিং হলো স্টেকিং-এর জন্য গোল্ড স্ট্যান্ডার্ড। এটি সম্পূর্ণ অংশগ্রহণের রিওয়ার্ড প্রদান করে, নেটওয়ার্ক-এর বিকেন্দ্রীকরণ উন্নত করে এবং আপনার ফান্ডের জন্য অন্য কাউকে বিশ্বাস করার প্রয়োজন হয় না।
যারা বাড়ি থেকে স্টেকিং করার কথা ভাবছেন তাদের কিছু পরিমাণ ETH এবং ~24/7 ইন্টারনেটের সাথে সংযুক্ত একটি ডেডিকেটেড কম্পিউটার থাকা উচিত। কিছু প্রযুক্তিগত জ্ঞান সহায়ক, তবে এই প্রক্রিয়াটিকে সহজ করতে সাহায্য করার জন্য এখন সহজে ব্যবহারযোগ্য টুল রয়েছে।
হোম স্টেকার-রা অন্যদের সাথে তাদের ফান্ড পুল করতে পারে, অথবা কমপক্ষে 32 ETH দিয়ে সোলো যেতে পারে। DeFi-তে অ্যাক্সেস বজায় রাখতে লিকুইড স্টেকিং টোকেন সমাধান ব্যবহার করা যেতে পারে।
স্টেকিং অ্যাজ আ সার্ভিস
আপনার 32 ETH
আপনার ভ্যালিডেটর কি
বিশ্বস্ত নোড অপারেশন
আপনি যদি হার্ডওয়্যার নিয়ে কাজ করতে না চান বা স্বাচ্ছন্দ্যবোধ না করেন তবে এখনও আপনার 32 ETH স্টেক করতে চান, স্টেকিং-অ্যাজ-এ-সার্ভিস বিকল্পগুলো আপনাকে কঠিন অংশটি অর্পণ করার অনুমতি দেয় যখন আপনি নেটিভ ব্লক রিওয়ার্ড অর্জন করেন।
এই বিকল্পগুলো সাধারণত আপনাকে ভ্যালিডেটর ক্রেডেনশিয়ালের একটি সেট তৈরি করতে, সেগুলোতে আপনার সাইনিং কি আপলোড করতে এবং আপনার 32 ETH ডিপোজিট করতে সাহায্য করে। এটি পরিষেবাটিকে আপনার পক্ষে যাচাই করার অনুমতি দেয়।
স্টেকিং-এর এই পদ্ধতিতে প্রদানকারীর উপর একটি নির্দিষ্ট স্তরের বিশ্বাসের প্রয়োজন। কাউন্টার-পার্টি ঝুঁকি সীমিত করতে, আপনার ETH উত্তোলনের কিগুলো সাধারণত আপনার কাছে রাখা হয়।
পুলড স্টেকিং
যেকোনো পরিমাণ স্টেক করুন
রিওয়ার্ড অর্জন করুন
সহজ রাখুন
জনপ্রিয়
যেসব ব্যবহারকারীর 32 ETH নেই বা স্টেক করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তাদের সহায়তা করার জন্য বেশ কয়েকটি পুলিং সমাধান রয়েছে।
এই বিকল্পগুলোর মধ্যে অনেকগুলোতে 'লিকুইড স্টেকিং' নামে পরিচিত যা অন্তর্ভুক্ত রয়েছে যার মধ্যে একটি লিকুইডিটি টোকেন রয়েছে যা আপনার স্টেক করা ETH-কে উপস্থাপন করে।
লিকুইড স্টেকিং স্টেকিং এবং আনস্টেকিং-কে টোকেন সোয়াপ-এর মতো সহজ করে তোলে এবং DeFi-তে স্টেক করা মূলধনের ব্যবহার সক্ষম করে। এই বিকল্পটি ব্যবহারকারীদের তাদের নিজস্ব Ethereum -এ তাদের সম্পদের কাস্টডি রাখার অনুমতি দেয়।
পুলড স্টেকিং Ethereum নেটওয়ার্ক-এর নেটিভ নয়। তৃতীয় পক্ষগুলো এই সমাধানগুলো তৈরি করছে এবং তারা তাদের নিজস্ব ঝুঁকি বহন করে।
সেন্ট্রালাইডড এক্সচেঞ্জ
সবচেয়ে কম প্রভাবশালী
সর্বোচ্চ বিশ্বাসের অনুমান
আপনি যদি এখনও আপনার নিজস্ব ওয়ালেট-এ ETH রাখতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন তবে অনেক সেন্ট্রালাইডড এক্সচেঞ্জ স্টেকিং পরিষেবা প্রদান করে। ন্যূনতম তদারকি বা প্রচেষ্টার সাথে আপনার ETH হোল্ডিংগুলোতে কিছু ফলন অর্জন করার অনুমতি দেওয়ার জন্য এগুলো একটি ফলব্যাক হতে পারে।
এখানে ট্রেড-অফ হলো যে সেন্ট্রালাইজড প্রদানকারীরা বিপুল সংখ্যক ভ্যালিডেটরস চালানোর জন্য ETH-এর বড় পুল একত্রিত করে। এটি নেটওয়ার্ক এবং এর ব্যবহারকারীদের জন্য বিপজ্জনক হতে পারে কারণ এটি একটি বড় সেন্ট্রালাইজড লক্ষ্য এবং ব্যর্থতার বিন্দু তৈরি করে, যা নেটওয়ার্ক-কে আক্রমণ বা বাগের জন্য আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।
আপনি যদি নিজের রাখতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তবে ঠিক আছে। এই বিকল্পগুলো আপনার জন্য এখানে রয়েছে। ইতিমধ্যে, আমাদের ওয়ালেট পেজ চেক করার কথা বিবেচনা করুন, যেখানে আপনি কীভাবে আপনার ফান্ডের উপর প্রকৃত মালিকানা নিতে হয় তা শিখতে শুরু করতে পারেন। আপনি যখন প্রস্তুত হবেন, ফিরে আসুন এবং অফার করা সেলফ-কাস্টডি পুলড স্টেকিং পরিষেবাগুলোর মধ্যে একটি চেষ্টা করে আপনার স্টেকিং গেমটি লেভেল আপ করুন।
আপনি যেমন লক্ষ্য করেছেন, Ethereum স্টেকিং-এ অংশগ্রহণ করার অনেক উপায় রয়েছে। এই পথগুলো বিস্তৃত ব্যবহারকারীদের লক্ষ্য করে এবং শেষ পর্যন্ত প্রতিটি অনন্য এবং ঝুঁকি, রিওয়ার্ড এবং বিশ্বাসের অনুমানের ক্ষেত্রে পরিবর্তিত হয়। কিছু অন্যদের তুলনায় বেশি ডিসেন্ট্রালাইজড, যুদ্ধ-পরীক্ষিত এবং/অথবা ঝুঁকিপূর্ণ। আমরা স্পেসের জনপ্রিয় প্রকল্পগুলো সম্পর্কে কিছু তথ্য প্রদান করি, তবে যেকোনো জায়গায় ETH পাঠানোর আগে সর্বদা আপনার নিজস্ব গবেষণা করুন।
স্টেকিং বিকল্পগুলোর তুলনা
স্টেকিং-এর জন্য কোনো এক-আকার-ফিট-সব সমাধান নেই এবং প্রতিটি অনন্য। এখানে আমরা আপনার স্টেক করার বিভিন্ন উপায়ের কিছু ঝুঁকি, রিওয়ার্ড এবং প্রয়োজনীয়তা তুলনা করব।
হোম স্টেকিং
রিওয়ার্ড
- সর্বোচ্চ রিওয়ার্ড - প্রটোকল থেকে সরাসরি সম্পূর্ণ রিওয়ার্ড পান
- ব্লকস প্রস্তাব করার জন্য রিওয়ার্ড, যার মধ্যে পোড়ানো হয়নি এমন ট্রানজেকশন ফি এবং নেটওয়ার্ক-এর স্টেট নিয়মিতভাবে এটেস্টেশন করা অন্তর্ভুক্ত
- DeFi-তে ব্যবহার করার জন্য আপনার হোম নোডের বিপরীতে একটি লিকুইড স্টেকিং টোকেন মিন্ট করার বিকল্প
ঝুঁকি
- আপনার ETH স্টেক করা আছে
- অফলাইনে যাওয়ার জন্য জরিমানা রয়েছে, যার জন্য ETH খরচ হয়
- ক্ষতিকারক আচরণের জন্য স্ল্যাশিং (বড় জরিমানা এবং নেটওয়ার্ক থেকে বহিষ্কার)
- একটি লিকুইড স্টেকিং টোকেন মিন্ট করা স্মার্ট কন্ট্রাক্ট ঝুঁকি প্রবর্তন করবে, তবে এটি সম্পূর্ণ ঐচ্ছিক
প্রয়োজনীয়তা
- আপনাকে অবশ্যই 32 ETH ডিপোজিট করতে হবে
- ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকার সময় একটি Ethereum এবং উভয়ই চালায় এমন হার্ডওয়্যার বজায় রাখুন
- Staking Launchpad (opens in a new tab) আপনাকে প্রক্রিয়া এবং হার্ডওয়্যার প্রয়োজনীয়তার মাধ্যমে গাইড করবে
স্টেকিং অ্যাজ আ সার্ভিস
রিওয়ার্ড
- সাধারণত নোড অপারেশনের জন্য মাসিক ফি বিয়োগ করে সম্পূর্ণ প্রটোকল রিওয়ার্ড জড়িত থাকে
- আপনার ভ্যালিডেটর ক্লায়েন্ট সহজে ট্র্যাক করার জন্য ড্যাশবোর্ডগুলো প্রায়শই উপলব্ধ থাকে
ঝুঁকি
- সোলো স্টেকিং-এর মতো একই ঝুঁকি এবং পরিষেবা প্রদানকারীর কাউন্টার-পার্টি ঝুঁকি
- আপনার সাইনিং কি-গুলোর ব্যবহার অন্য কারও কাছে অর্পণ করা হয় যে ক্ষতিকারক আচরণ করতে পারে
প্রয়োজনীয়তা
- 32 ETH ডিপোজিট করুন এবং সহায়তার সাথে আপনার কি তৈরি করুন
- আপনার কি নিরাপদে সংরক্ষণ করুন
- বাকিটা যত্ন নেওয়া হয়, যদিও নির্দিষ্ট পরিষেবাগুলো পরিবর্তিত হবে
পুলড স্টেকিং
রিওয়ার্ড
- পুলড স্টেকার-রা ভিন্নভাবে রিওয়ার্ড অর্জন করে, যা নির্ভর করে পুলড স্টেকিং-এর কোন পদ্ধতি বেছে নেওয়া হয়েছে তার উপর
- অনেক পুলড স্টেকিং পরিষেবা এক বা একাধিক অফার করে যা আপনার স্টেক করা ETH এবং ভ্যালিডেটর রিওয়ার্ড-এর আপনার অংশকে উপস্থাপন করে
- লিকুইডিটি টোকেনগুলো আপনার নিজস্ব ওয়ালেট-এ রাখা যেতে পারে, -তে ব্যবহার করা যেতে পারে এবং আপনি যদি প্রস্থান করার সিদ্ধান্ত নেন তবে বিক্রি করা যেতে পারে
ঝুঁকি
- ব্যবহৃত পদ্ধতির উপর নির্ভর করে ঝুঁকি পরিবর্তিত হয়
- সাধারণভাবে, ঝুঁকিগুলো কাউন্টার-পার্টি, এবং এক্সিকিউশন ঝুঁকির সংমিশ্রণ নিয়ে গঠিত
প্রয়োজনীয়তা
- সর্বনিম্ন ETH প্রয়োজনীয়তা, কিছু প্রকল্পের জন্য মাত্র 0.01 ETH প্রয়োজন
- আপনার ওয়ালেট থেকে সরাসরি বিভিন্ন পুলড স্টেকিং প্ল্যাটফর্মে ডিপোজিট করুন বা কেবল স্টেকিং লিকুইডিটি টোকেনগুলোর একটির জন্য ট্রেড করুন
FAQ
আরও পড়ুন
- Serenity Design Rationale (opens in a new tab) - Vitalik Buterin
- Eth2 News (opens in a new tab) - Ben Edgington
- Finalized no. 33, the Ethereum consensus-layer (Jan 2022) (opens in a new tab) - Danny Ryan
- Attestant Posts (opens in a new tab)
- Beaconcha.in Community-Contributed Educational Materials (opens in a new tab)
- Ethereum Staking Launchpad FAQ (opens in a new tab)
- EthStaker knowledge base (opens in a new tab)
পেজ সর্বশেষ আপডেট: ১ জানুয়ারী, ১৯৭০
