মূল কন্টেন্টে যান
Ethereum ইকোসিস্টেমকে উপস্থাপনকারী একটি ভবিষ্যৎ শহরের ইলাস্ট্রেশন।

Ethereum-এ স্বাগতম

উদ্ভাবনী অ্যাপ এবং ব্লকচেইন নেটওয়ার্ক-এর জন্য শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম

নেটওয়ার্ক

Ethereum কী?

Ethereum হলো একটি ডিসেন্ট্রালাইজড, ওপেন সোর্স ব্লকচেইন নেটওয়ার্ক এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, যা ক্রিপটোকারেন্সি ইথার (ETH) দ্বারা চালিত। নতুন প্রজন্মের অপ্রতিরোধ্য অ্যাপ্লিকেশনগুলোর জন্য Ethereum হলো একটি নিরাপদ, গ্লোবাল ভিত্তি।

Ethereum নেটওয়ার্ক সবার জন্য উন্মুক্ত: কোনো অনুমতির প্রয়োজন নেই। এর কোনো মালিক নেই, এবং এটি সারা বিশ্বের হাজার হাজার মানুষ, সংস্থা এবং ব্যবহারকারীদের দ্বারা তৈরি এবং পরিচালিত হয়।

ইউজ কেস

ইন্টারনেট ব্যবহারের একটি নতুন উপায়

প্রতিদিনের ব্যবহারের জন্য ডিজিটাল ক্যাশ

স্টেবলকয়েন হলো এমন ডিজিটাল মুদ্রা যা মার্কিন ডলারের মতো স্থিতিশীল সম্পদের সাথে সামঞ্জস্য রেখে একটি স্থিতিশীল মূল্য বজায় রাখে। এগুলো তাত্ক্ষণিক গ্লোবাল পেমেন্ট সহজতর করে বা Ethereum-এ ডিজিটাল ডলারে মূল্য সঞ্চয় করে।

স্টেবলকয়েন আবিষ্কার করুন

সবার জন্য উন্মুক্ত একটি আর্থিক ব্যবস্থা

ব্যাংক একাউন্ট ছাড়াই ধার নিন, ঋণ দিন, সুদ উপার্জন করুন এবং আরও অনেক কিছু করুন। ইন্টারনেট সংযোগ আছে এমন যেকোনো ব্যক্তির জন্য Ethereum-এর ডিসেন্ট্রালাইজড আর্থিক ব্যবস্থা 24/7 খোলা থাকে।

DeFi এক্সপ্লোর করুন

নেটওয়ার্ক-এর নেটওয়ার্ক

Ethereum-এর উপর শত শত লেয়ার 2 নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। Ethereum-এর প্রমাণিত নিরাপত্তার সুবিধা উপভোগ করার পাশাপাশি কম ফি এবং প্রায়-তাত্ক্ষণিক লেনদেন উপভোগ করুন।

লেয়ার 2 গুলো আবিষ্কার করুন

যেসব অ্যাপ আপনার গোপনীয়তাকে সম্মান করে

Ethereum-এ তৈরি অ্যাপগুলো আপনার ডেটা বিক্রি না করেই কাজ করে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গেমিং বা কাজ পর্যন্ত, গোপনীয়তা এবং অ্যাক্সেস বজায় রেখে প্রতিটি উদ্ভাবনী অ্যাপের জন্য একই একাউন্ট ব্যবহার করুন।

অ্যাপ ব্রাউজ করুন

সম্পদের ইন্টারনেট

শিল্পকর্ম থেকে শুরু করে রিয়েল এস্টেট বা স্টক পর্যন্ত, যেকোনো সম্পদকে ডিজিটালভাবে মালিকানা প্রমাণ এবং যাচাই করার জন্য Ethereum-এ টোকেনাইজ করা যেতে পারে। সম্পদ এবং সংগ্রহযোগ্য জিনিসপত্র কিনুন, বিক্রি করুন, ট্রেড করুন এবং তৈরি করুন—যেকোনো সময়, যেকোনো জায়গায়।

NFT সম্পর্কে আরও জানুন
টোকেন

ETH কী?

ইথার (ETH) হলো নেটিভ ক্রিপটোকারেন্সি যা Ethereum নেটওয়ার্ক-কে শক্তি যোগায়, এটি ট্রানজেকশন ফি প্রদান করতে এবং স্টেকিং-এর মাধ্যমে ব্লকচেইন-কে সুরক্ষিত করতে ব্যবহৃত হয়।

প্রযুক্তিগত ভূমিকার বাইরে, ETH হলো উন্মুক্ত, প্রোগ্রামেবল ডিজিটাল অর্থ। এটি গ্লোবাল পেমেন্টের জন্য, ঋণের জামানত হিসেবে এবং মূল্যের ভাণ্ডার হিসেবে ব্যবহৃত হয় যা কোনো কেন্দ্রীয় সত্তার ওপর নির্ভর করে না।

২,১২৫.৯৮ US$
বর্তমান ETH মূল্য (USD)
অ্যাক্টিভিটি

সবচেয়ে শক্তিশালী ইকোসিস্টেম

ডিজিটাল সম্পদ ইস্যু, পরিচালনা এবং নিষ্পত্তির জন্য Ethereum হলো শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম। টোকেনাইজড অর্থ এবং আর্থিক উপকরণ থেকে শুরু করে বাস্তব-জগতের সম্পদ এবং উদীয়মান বাজার পর্যন্ত, ডিজিটাল অর্থনীতির জন্য Ethereum একটি নিরাপদ, নিরপেক্ষ ভিত্তি প্রদান করে।

Ethereum মেইননেট এবং লেয়ার 2 নেটওয়ার্ক-এর অ্যাক্টিভিটি

৫৪৪০ কোUS$
DeFi-তে লক করা ভ্যালু 
৮১৭৩ কোUS$
Ethereum-কে সুরক্ষিত রাখা ভ্যালু 
০.০০১৫ US$
গড় লেনদেন খরচ 
১.২৮৯ কো
গত 24 ঘণ্টায় লেনদেন 
মূল্যবোধ

ইন্টারনেট পরিবর্তিত হচ্ছে

ডিজিটাল বিপ্লবের অংশ হোন

বিল্ডার

ব্লকচেইন-এর সবচেয়ে বড় বিল্ডার কমিউনিটি

Ethereum হলো ওয়েব3-এর সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রাণবন্ত ডেভেলপার ইকোসিস্টেমের আবাসস্থল। JavaScript এবং Python ব্যবহার করুন, অথবা আপনার নিজের অ্যাপ লিখতে Solidity বা Vyper-এর মতো একটি স্মার্ট কন্ট্রাক্ট ভাষা শিখুন।

কোডের উদাহরণ

Ethereum-এর খবর

কমিউনিটি থেকে সর্বশেষ ব্লগ পোস্ট এবং আপডেট

Ethereum ইভেন্টগুলো

Ethereum কমিউনিটিগুলো সারা বছর ধরে বিশ্বজুড়ে ইভেন্ট আয়োজন করে