ethereum.org-এ অবদান রাখা 🦄
Ethereum.org হলো একটি ওপেন-সোর্স পরিচালিত প্রজেক্ট যেখানে 12 000+ অবদানকারী ওয়েবসাইটটি অনুবাদ, লেখা, ডিজাইন এবং রক্ষণাবেক্ষণ করতে সহায়তা করে।
আমরা একটি আন্তরিক কমিউনিটি যা আপনাকে Ethereum ইকোসিস্টেমে বেড়ে উঠতে এবং শিখতে সাহায্য করবে, পাশাপাশি আপনি অর্থপূর্ণভাবে অবদান রাখতে এবং প্রাসঙ্গিক ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন!
অবদান রাখার উপায়
অনুবাদ
- অনুবাদ প্রোগ্রামে যোগ দিন – ethereum.org-কে নতুন ভাষায় নিয়ে আসতে আমাদের সাহায্য করুন
ডেভেলপমেন্ট
- একটি ওপেন ইস্যুতে কাজ করুন (opens in a new tab) – আমাদের চিহ্নিত করা কাজ যা করা প্রয়োজন
ডিজাইন
- ওয়েবসাইট ডিজাইনে সাহায্য করুন – সব স্তরের ডিজাইনাররা ওয়েবসাইটটির উন্নতিতে অবদান রাখতে পারেন
কন্টেন্ট
- কন্টেন্ট তৈরি/সম্পাদনা করুন – নতুন পেজের পরামর্শ দিন বা এখানে যা আছে তাতে পরিবর্তন আনুন
- কমিউনিটি রিসোর্স যোগ করুন – একটি প্রাসঙ্গিক পেজে সহায়ক আর্টিকেল বা রিসোর্স যোগ করুন
- একটি ডিজাইন রিসোর্সের পরামর্শ দিন – সহায়ক ডিজাইন রিসোর্স যোগ, আপডেট এবং মুছে ফেলুন
- কুইজ – একটি প্রাসঙ্গিক পেজের জন্য কুইজ প্রশ্নব্যাংক যোগ, আপডেট এবং মুছে ফেলুন
ফিচার আইডিয়া
- একটি ফিচারের অনুরোধ করুন (opens in a new tab) – নতুন ফিচার বা ডিজাইনের জন্য আপনার কোনো আইডিয়া থাকলে আমাদের জানান
প্রোডাক্ট লিস্টিং
- একটি এক্সচেঞ্জ যোগ করুন – আমাদের এক্সচেঞ্জ ফাইন্ডারে একটি এক্সচেঞ্জ যোগ করুন
- একটি প্রোডাক্ট যোগ করুন – একটি প্রাসঙ্গিক পেজে একটি ডিএ্যাপ বা ওয়ালেট যোগ করুন
- ডেভেলপার টুলস যোগ করুন – একটি প্রাসঙ্গিক পেজে একটি ডেভেলপার টুল যোগ করুন
- একটি লেয়ার 2 যোগ করুন – একটি প্রাসঙ্গিক পেজে একটি লেয়ার 2 যোগ করুন
- একটি স্টেকিং প্রোডাক্ট বা সার্ভিস যোগ করুন – এমন একটি প্রজেক্ট যোগ করুন যা সোলো স্টেকিং, পুলড স্টেকিং, বা সার্ভিস হিসেবে স্টেকিং সহজতর করতে সাহায্য করে
- একটি ওয়ালেট যোগ করুন – ওয়ালেট খুঁজুন পেজের জন্য একটি ওয়ালেট যোগ করুন
- আমাদের DeSci পেজের জন্য একটি প্রজেক্টের পরামর্শ দিন – Ethereum-এর ওপর তৈরি এমন একটি প্রজেক্ট যোগ করুন যা ডিসেন্ট্রালাইজড বিজ্ঞানে অবদান রাখে
- একটি রিসোর্স যোগ করুন – যেকোনো প্রাসঙ্গিক পেজে একটি দরকারী রিসোর্স যোগ করুন
কোনো প্রশ্ন আছে? 🤔 আমাদের Discord সার্ভারে (opens in a new tab) যোগ দিন
অবদান রাখা শুরু করার জন্য ভালো কিছু প্রাথমিক কাজ
এগুলো হলো বর্তমানের কিছু কাজ যা সমাধানে আপনি আমাদের সাহায্য করতে পারেন এবং দায়িত্ব নিতে পারেন। এগুলোর বেশিরভাগের জন্যই আপনার একটি GitHub একাউন্ট প্রয়োজন হবে, কারণ ওয়েবসাইটের বেশিরভাগ পরিবর্তন GitHub-এর মাধ্যমে করা হয়।
by wackerow
ethereum.org-এ কীভাবে কাজ করবেন
আপনি যদি অনুবাদ প্রোগ্রামে অবদান রাখতে চান, তবে আমরা আপনাকে Crowdin (opens in a new tab)-এ একটি একাউন্ট তৈরি করতে অনুরোধ করছি। অন্য সবকিছুর জন্য – ওয়েবসাইটে কন্টেন্ট বা ভিজ্যুয়াল যোগ বা সম্পাদনা করা, বাগ ফিক্স করা, ওপেন টাস্কে কাজ করা – আপনার একটি GitHub (opens in a new tab) একাউন্ট প্রয়োজন হবে।
সব আপডেট GitHub PR প্রক্রিয়ার মাধ্যমে করা হয়। এর মানে হলো আপনি ওয়েবসাইটের একটি লোকাল কপি তৈরি করবেন, আপনার পরিবর্তনগুলো করবেন এবং আপনার পরিবর্তনগুলো মার্জ করার জন্য অনুরোধ করবেন। আপনি যদি আগে কখনো এটি না করে থাকেন, তবে আমাদের GitHub রিপোজিটরির (opens in a new tab) নিচের নির্দেশিকাগুলো অনুসরণ করুন।
যেকোনো বিষয়ে কাজ করার জন্য আপনার অনুমতির প্রয়োজন নেই, তবে আপনি কী করার পরিকল্পনা করছেন তা আমাদের জানানো সবসময়ই ভালো। আপনি এটি করতে পারেন:
- GitHub (opens in a new tab)-এ কোনো ইস্যু বা PR-এ কমেন্ট করে
- আমাদের Discord সার্ভারে (opens in a new tab) মেসেজ করে
অবদান রাখার আগে, নিশ্চিত করুন যে আপনি নিচের বিষয়গুলোর সাথে পরিচিত:
- ethereum.org-এর বিকশিত ভিশন
- আমাদের ডিজাইন নীতিগুলো
- আমাদের স্টাইল গাইড
- আমাদের আচরণবিধি
সাইট সম্পর্কে সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়
স্বতন্ত্র PR, ডিজাইনের বিবর্তন এবং বড় আপগ্রেড সম্পর্কে সিদ্ধান্তগুলো Ethereum ইকোসিস্টেমের একটি টিমের মাধ্যমে নেওয়া হয়। এই টিমে প্রজেক্ট ম্যানেজার, ডেভেলপার, ডিজাইনার, মার্কেটিং ও কমিউনিকেশন এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত রয়েছেন। কমিউনিটির মতামত প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করে: তাই অনুগ্রহ করে ইস্যুগুলোতে প্রশ্ন তুলুন, PR জমা দিন, অথবা টিমের সাথে যোগাযোগ করুন:
- website@ethereum.org (opens email client)
- @ethdotorg (opens in a new tab)
- Discord সার্ভার (opens in a new tab)
চুরির (Plagiarism) বিষয়ে একটি নোট
ethereum.org-এ কোনো কন্টেন্ট বা আর্টিফ্যাক্ট অবদান রাখার সময় শুধুমাত্র আপনার নিজের তৈরি কাজ বা এমন কন্টেন্ট ব্যবহার করুন যা ব্যবহারের অনুমতি আপনার আছে। Ethereum ইকোসিস্টেমের অনেক প্রজেক্ট ওপেন-সোর্স লাইসেন্সিং ব্যবহার করে যা অবাধে তথ্য শেয়ার করার অনুমতি দেয়। তবে, আপনি যদি এই তথ্য খুঁজে না পান, তবে এটি ethereum.org-এ যোগ করার চেষ্টা করবেন না। চুরির (plagiarism) দায়ে অভিযুক্ত যেকোনো পুল রিকোয়েস্ট বাতিল করা হবে।
ওপেন-সোর্সে নতুন?
আমাদের GitHub রিপোজিটরিতে সহজে কাজ শুরু করার মতো কিছু ইস্যু রয়েছে, যা বিশেষভাবে সেইসব ডেভেলপারদের জন্য ডিজাইন করা হয়েছে যারা ওপেন-সোর্সে নতুন। এগুলোকে good first issue (opens in a new tab) হিসেবে লেবেল করা হয়েছে।
আপনার অনচেইন অ্যাচিভমেন্ট টোকেন (OAT) ক্লেইম করুন
আপনার অবদান যদি ethereum.org-এ মার্জ করা হয়, তবে আপনি Galxe (opens in a new tab)-এ একটি বিশেষ ব্যাজ ক্লেইম করার সুযোগ পাবেন। একটি অনচেইন অ্যাচিভমেন্ট টোকেন (OAT) হলো এর প্রমাণ যে আপনি ইকোসিস্টেমটিকে আরও একটু চমৎকার করে তুলতে সাহায্য করেছেন।
OAT সম্পর্কে আরও জানুন (opens in a new tab)
কীভাবে ক্লেইম করবেন
- আমাদের Discord সার্ভারে (opens in a new tab) যোগ দিন।
#🥇 | proof-of-contributionচ্যানেলে আপনার অবদানের একটি লিংক পেস্ট করুন।- আমাদের টিমের কোনো সদস্য আপনাকে আপনার OAT-এর লিংক পাঠানো পর্যন্ত অপেক্ষা করুন।
- আপনার OAT ক্লেইম করুন!
OAT ক্লেইম করার জন্য আপনার শুধুমাত্র সেলফ-কাস্টডি ওয়ালেট ব্যবহার করা উচিত। এক্সচেঞ্জ একাউন্ট বা অন্য কোনো একাউন্ট ব্যবহার করবেন না যেগুলোর প্রাইভেট কি আপনার কাছে নেই, কারণ এগুলো আপনাকে আপনার OAT অ্যাক্সেস এবং পরিচালনা করতে দেবে না।
আপনার GitPOAP ক্লেইম করুন
GitPOAP স্বয়ংক্রিয়ভাবে আপনার মার্জ হওয়া অবদানকে স্বীকৃতি দেবে এবং আপনাকে তাদের প্ল্যাটফর্মেই একটি আলাদা ও অনন্য কন্ট্রিবিউটর POAP মিন্ট করতে দেবে!
কীভাবে ক্লেইম করবেন
- GitPOAP (opens in a new tab) ভিজিট করুন।
- সাইন ইন অপশনের মাধ্যমে আপনার ওয়ালেট বা ইমেইল দিয়ে কানেক্ট করুন।
- আপনি যোগ্য কিনা তা চেক করতে আপনার GitHub ইউজারনেম, ETH এডড্রেস, ENS নাম বা যেকোনো GitPOAP লিখে সার্চ করুন।
- আপনার GitHub একাউন্ট যদি যোগ্য হয়, তবে আপনি একটি GitPOAP মিন্ট করতে পারবেন!
অবদানকারী
Thanks to our 0 Ethereum community members who have contributed so far!
পেজ সর্বশেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬