মূল কন্টেন্টে যান

পেজ সর্বশেষ আপডেট করা হয়েছে: ২২ অক্টোবর, ২০২৫

কীভাবে একটি ইথিরিয়াম একাউন্ট তৈরি করবেন

যে কেউ বিনামূল্যে একটি ইথিরিয়াম একাউন্ট তৈরি করতে পারেন। আপনাকে শুধু একটি ক্রিপ্টো ওয়ালেট অ্যাপ ইনস্টল করতে হবে। ওয়ালেট আপনার ইথিরিয়াম একাউন্ট তৈরি এবং পরিচালনা করে। এগুলো লেনদেন পাঠাতে, আপনার ব্যালেন্স চেক করতে এবং ইথিরিয়ামের উপর তৈরি অন্যান্য অ্যাপের সাথে আপনাকে সংযুক্ত করতে পারে।

একটি ওয়ালেট দিয়ে আপনি যেকোনো টোকেন এক্সচেঞ্জ, গেমস, মার্কেটপ্লেসে তাৎক্ষণিকভাবে লগ ইন করতে পারেন। আলাদাভাবে নিবন্ধনের কোনো প্রয়োজন নেই, ইথিরিয়ামের উপর তৈরি সব অ্যাপের জন্য একটি একাউন্টই ব্যবহার করা যায়।

ধাপ 1: একটি ওয়ালেট বেছে নিন

ওয়ালেট হলো এমন একটি অ্যাপ যা আপনাকে আপনার ইথিরিয়াম একাউন্ট পরিচালনা করতে সাহায্য করে। বেছে নেওয়ার জন্য ডজন ডজন বিভিন্ন ওয়ালেট রয়েছে: মোবাইল, ডেস্কটপ, বা এমনকি ব্রাউজার এক্সটেনশন।

ওয়ালেটের তালিকা

আপনি যদি নতুন হয়ে থাকেন, তবে "find a wallet" পেজে “New to crypto” ফিল্টারটি নির্বাচন করতে পারেন, যা নতুনদের জন্য উপযুক্ত সব প্রয়োজনীয় ফিচারযুক্ত ওয়ালেটগুলো শনাক্ত করতে সাহায্য করবে।

'find a wallet' পেজে ফিল্টার নির্বাচন

আপনার প্রয়োজন মেটানোর জন্য অন্যান্য প্রোফাইল ফিল্টারও রয়েছে। এগুলো হলো সাধারণত ব্যবহৃত ওয়ালেটের উদাহরণ - কোনো সফটওয়্যারকে বিশ্বাস করার আগে আপনার নিজের গবেষণা করা উচিত।

ধাপ 2: আপনার ওয়ালেট অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করুন

একবার আপনি একটি নির্দিষ্ট ওয়ালেট বেছে নেওয়ার পর, তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ স্টোরে যান, এটি ডাউনলোড এবং ইনস্টল করুন। এগুলোর সবগুলোই বিনামূল্যে হওয়া উচিত।

ধাপ 3: অ্যাপটি খুলুন এবং আপনার ইথিরিয়াম একাউন্ট তৈরি করুন

প্রথমবার যখন আপনি আপনার নতুন ওয়ালেট খুলবেন, তখন আপনাকে একটি নতুন একাউন্ট তৈরি করা বা বিদ্যমান একটি একাউন্ট ইমপোর্ট করার মধ্যে যেকোনো একটি বেছে নিতে বলা হতে পারে। নতুন একাউন্ট তৈরিতে ক্লিক করুন। এটি হলো সেই ধাপ যখন ওয়ালেট সফটওয়্যার আপনার ইথিরিয়াম একাউন্ট তৈরি করে।

ধাপ 4: আপনার রিকভারি ফ্রেজ সংরক্ষণ করুন

কিছু অ্যাপ আপনাকে একটি গোপন "রিকভারি ফ্রেজ" (যাকে কখনো কখনো "সিড ফ্রেজ" বা "নেমোনিক" বলা হয়) সংরক্ষণ করার অনুরোধ করবে। এই ফ্রেজটি সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ! এটি আপনার ইথিরিয়াম একাউন্ট তৈরি করতে ব্যবহৃত হয় এবং লেনদেন জমা দিতে ব্যবহার করা যেতে পারে।

যে ব্যক্তি এই ফ্রেজটি জানেন তিনি সমস্ত ফান্ডের নিয়ন্ত্রণ নিতে পারেন। এটি কখনোই কারো সাথে শেয়ার করবেন না। এই ফ্রেজটিতে 12 থেকে 24টি এলোমেলোভাবে তৈরি করা শব্দ থাকা উচিত (শব্দগুলোর ক্রম গুরুত্বপূর্ণ)।

অন্যান্য নির্দেশিকা সম্পর্কে আগ্রহী? আমাদের এখানে দেখুন: ধাপে ধাপে নির্দেশিকা

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

আমার ওয়ালেট এবং আমার ইথিরিয়াম একাউন্ট কি একই?

না। ওয়ালেট হলো একটি ম্যানেজমেন্ট টুল যা আপনাকে একাউন্ট পরিচালনা করতে সাহায্য করে। একটি ওয়ালেট দিয়ে একাধিক একাউন্ট অ্যাক্সেস করা যেতে পারে, এবং একটি একাউন্ট একাধিক ওয়ালেট দিয়ে অ্যাক্সেস করা যেতে পারে। রিকভারি ফ্রেজ একাউন্ট তৈরি করতে ব্যবহৃত হয় এবং একটি ওয়ালেট অ্যাপকে সম্পদ পরিচালনা করার অনুমতি দেয়।

আমি কি একটি ইথিরিয়াম এডড্রেস-এ বিটকয়েন, বা একটি বিটকয়েন এডড্রেস-এ ইথার পাঠাতে পারি?

না, আপনি পারবেন না। বিটকয়েন এবং ইথার দুটি আলাদা নেটওয়ার্ক-এ (অর্থাৎ, ভিন্ন ব্লকচেইন) বিদ্যমান, প্রতিটির নিজস্ব বুককিপিং এবং এডড্রেস ফরম্যাট রয়েছে। দুটি ভিন্ন নেটওয়ার্ক-এর মধ্যে ব্রিজ তৈরি করার বিভিন্ন চেষ্টা করা হয়েছে, যার মধ্যে বর্তমানে সবচেয়ে সক্রিয় হলো Wrapped Bitcoin বা WBTC (opens in a new tab)। এটি কোনো অনুমোদন নয়, কারণ WBTC হলো একটি কাস্টোডিয়াল সমাধান (যার মানে হলো একদল মানুষ নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ন্ত্রণ করে) এবং এটি এখানে শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে।

আমার যদি একটি ETH এডড্রেস থাকে, তবে অন্যান্য ব্লকচেইন-এও কি আমার একই এডড্রেস থাকবে?

আপনি ইথিরিয়ামের মতো একই ধরনের আন্ডারলাইং সফটওয়্যার ব্যবহার করে এমন সব ব্লকচেইন-এ (যা 'EVM-compatible' নামে পরিচিত) একই ব্যবহার করতে পারেন। এই তালিকাটি (opens in a new tab) আপনাকে দেখাবে কোন ব্লকচেইনগুলোতে আপনি একই এডড্রেস ব্যবহার করতে পারবেন। কিছু ব্লকচেইন, যেমন বিটকয়েন, সম্পূর্ণ আলাদা নেটওয়ার্ক নিয়মাবলি প্রয়োগ করে এবং আপনার একটি ভিন্ন ফরম্যাটের ভিন্ন এডড্রেস প্রয়োজন হবে। আপনার যদি একটি স্মার্ট কন্ট্রাক্ট ওয়ালেট থাকে তবে কোন ব্লকচেইনগুলো সমর্থিত সে সম্পর্কে আরও তথ্যের জন্য আপনার এর প্রোডাক্ট ওয়েবসাইট চেক করা উচিত কারণ সাধারণত সেগুলোর সীমিত কিন্তু আরও সুরক্ষিত সুযোগ থাকে।

এক্সচেঞ্জে আমার ফান্ড রাখার চেয়ে কি নিজের ওয়ালেট থাকা বেশি নিরাপদ?

নিজের ওয়ালেট থাকার অর্থ হলো আপনি আপনার সম্পদের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছেন। দুর্ভাগ্যবশত এমন অনেক ব্যর্থ এক্সচেঞ্জের উদাহরণ রয়েছে যারা তাদের গ্রাহকদের অর্থ হারিয়েছে। একটি ওয়ালেট থাকা (একটি রিকভারি ফ্রেজ সহ) আপনার সম্পদ ধরে রাখার জন্য কোনো সত্তাকে বিশ্বাস করার সাথে যুক্ত ঝুঁকি দূর করে। তবে, আপনাকে এটি নিজে সুরক্ষিত করতে হবে এবং ফিশিং স্ক্যাম, ভুলবশত লেনদেন অনুমোদন করা বা রিকভারি ফ্রেজ প্রকাশ করা, ভুয়া ওয়েবসাইটের সাথে ইন্টারঅ্যাক্ট করা এবং অন্যান্য সেলফ-কাস্টডি ঝুঁকি এড়াতে হবে। এর ঝুঁকি এবং সুবিধাগুলো ভিন্ন।

আমি যদি আমার ফোন/হার্ডওয়্যার ওয়ালেট হারিয়ে ফেলি, তবে হারানো ফান্ড পুনরুদ্ধার করতে আমাকে কি আবার একই ওয়ালেট অ্যাপ ব্যবহার করতে হবে?

না, আপনি একটি ভিন্ন ওয়ালেট ব্যবহার করতে পারেন। যতক্ষণ আপনার কাছে সিড ফ্রেজ আছে, আপনি এটি বেশিরভাগ ওয়ালেটে প্রবেশ করাতে পারেন এবং তারা আপনার একাউন্ট পুনরুদ্ধার করবে। যদি কখনো আপনার এটি করার প্রয়োজন হয় তবে সতর্ক থাকুন: আপনার ওয়ালেট পুনরুদ্ধার করার সময় আপনি ইন্টারনেটের সাথে সংযুক্ত নেই তা নিশ্চিত করা সবচেয়ে ভালো, যাতে আপনার সিড ফ্রেজ ভুলবশত ফাঁস না হয়ে যায়। রিকভারি ফ্রেজ ছাড়া হারানো ফান্ড পুনরুদ্ধার করা প্রায়শই অসম্ভব।

পেজ সর্বশেষ আপডেট: ২২ অক্টোবর, ২০২৫

এই আর্টিকেলটি কি সহায়ক ছিল?